করোনা: এক দিনে ৩ মৃত্যু, শনাক্ত ২০৬

করোনা: এক দিনে ৩ মৃত্যু, শনাক্ত ২০৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯০৪ জনে পৌঁছেছে।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২০৬ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন সোমবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছিলো ২১৫ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫৩০ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১ জন এবং চট্টগ্রামে ২ জন মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *