করোনা ও উপসর্গে ময়মনসিংহে মৃত্যু ৮

করোনা ও উপসর্গে ময়মনসিংহে মৃত্যু ৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন। রবিবার (২৯ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

করোনায় মারা যাওয়া দুইজনই ময়মনসিংহের। তারা হলেন- জেলার গফরগাঁওয়ের আব্দুর রশিদ (৯০) ও ফজিলা খাতুন (৭০)।

এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার দুইজন ও গাজীপুরের একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সদরের এম এ খালেক (৮৫), মুক্তাগাছার আব্দুল হাই (৭৫), হালুয়াঘাটের আব্দুল মান্নান (৪৫), নেত্রকোনার মদনের হারুন অর রশিদ (৬৯), পূর্বধলার শামসুদ্দিন (৭০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার রহিমা খাতুন (৮৫)।

এদকে, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৮৬ জন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *