করোনা টিকা সংগ্রহ ও সরবরাহের নেতৃত্বে ইউনিসেফ

করোনা টিকা সংগ্রহ ও সরবরাহের নেতৃত্বে ইউনিসেফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসের টিকা সংগ্রহ ও সরবরাহের নেতৃত্বে রয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ধারণা করা হচ্ছে, টিকা সংগ্রহ ও সরবরাহের দিক থেকে এটি বিশ্বব্যাপী সবচেয়ে বড় কার্যক্রম।

এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের তৈরি টিকা আশা দেখাচ্ছে। ৯২ টি নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সংস্থা গাভির’র সহায়তায় টিকা সরবরাহ করা হবে। এছাড়া উচ্চ-আয়ের ৮০টি দেশেও করোনা টিকা সরবরাহে সহায়তা করবে ইউনিসেফ।

ইউনিসেফ এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গাভি, সেপি, পাহো, বিশ্ব ব্যাংক, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অন্যান্য সহযোগীদের সহায়তা নেবে। ভবিষ্যতে কোনো দেশই যেন করোনা টিকার বাইরে না থেকে, বিষয়টি নিশ্চিত করার জন্য কোভ্যাক্স সুবিধার আওতায় নিয়ে আসা হচ্ছে প্রত্যেক দেশকে।

ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিটা ফোর বলেন, করোনা মহামারি ঠেকাতে অত্যন্ত শক্তিশালী লড়াই চালিয়ে যাওয়ার জন্য সরকার, টিকা প্রস্তুতকারক এবং অংশীজনদের নিয়ে মাঠে নামা হচ্ছে। স্বল্প সময়ে সবার কাছে নিরাপদ টিকা পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা কাজ করছি।

সূত্র : ইউনিসেফ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *