করোনা টেস্ট করা যাবে ঢাকা মেডিকেলে

করোনা টেস্ট করা যাবে ঢাকা মেডিকেলে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী দুই তিন দিনের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে শুরু হবে করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষা কার্যক্রম। পরীক্ষার তিন ঘণ্টার মধ্যে রোগীর রিপোর্ট জানা যাবে।

সোমবার (৩০ মার্চ) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এসব কথা জানান।

তিনি বলেন, কলেজের চারতলায় ভাইরোলজি বিভাগে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুত হচ্ছে। কিছু মেশিন আমাদের এখানে রয়েছে। আরও কিছু মেশিন এসে গেছে। আশা করি, দুই তিনদিনের মধ্যেই পরীক্ষা কার্যক্রম চালু করা যাবে এবং তিন ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয়া হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যদের নিরাপত্তাসহ রোগীদের কথা চিন্তা করেই এ পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসকের নির্দেশনার ভিত্তিতে পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় কোনো রোগীর যদি করোনা ভাইরাস পজেটিভ আসে, তাহলে ঢাকা মেডিকেল ছাড়া সরকারের বরাদ্দকৃত হাসপাতালে চিকিৎসার জন্য তাদের সেখানে পাঠানো হবে। কলেজের চার তলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করে এ পরীক্ষা কার্যক্রম চালু করা হবে।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, আমাদের হাসপাতালে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার যে সিদ্ধান্ত হয়েছিল সেটা সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। তবে আমাদের এ হাসপাতাল ট্রেনিং হতে পারে। চীনের চিকিৎসকরা এসে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার পদ্ধতিসহ নানা রকম বিষয় ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *