পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জনে। মৃত্যু হয়নি। গত এক দিনে মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে।
এর আগের দিন বুধবার সারা দেশে করোনায় ৩ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয়েছিলো আরও ৩১২ জনের শরীরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।
এছাড়া গত এক দিনে ১৮ হাজার ৮৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।


