করোনা; নিউইয়র্কে ২৪ ঘন্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

করোনা; নিউইয়র্কে ২৪ ঘন্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি আমেরিকাতে। এর মধ্যে শুধু নিউইয়র্কেই গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন বাংলাদেশি। এনিয়ে যুক্তরাষ্ট্রে মারা গেলেন মোট ৫৩ বাংলাদেশি।

এদিকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মারা গেছেন, ৫ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে, ৪৭ হাজার।

এমন পরিস্থিতিতে আশার কথা শোনাচ্ছেন মার্কিন বিশেষজ্ঞরা। বলছেন এ মাসেই করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করা সম্ভব হবে।

এছাড়াও ইতালিতে ১ লাখের বেশি আক্রান্তের বিপরীতে মারা গেছেন, ১৩ হাজারের বেশি মানুষ। স্পেনে একদিনে রেকর্ড ৮৬৪ ও যুক্তরাজ্যে সাড়ে ৫শ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত হয়েছেন, ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রী। ভারতের মুম্বাইয়ে এশিয়ার বৃহত্তম বস্তিতে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ওই ব্যক্তি যে বাড়িতে থাকতেন, সেখানকার ৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশটিতে ১৮শ’র বেশি আক্রান্তের বিপরীতে মারা গেছেন ৪১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *