করোনা; নিরাপদ নয় শিশু কিশোররা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা; নিরাপদ নয় শিশু কিশোররা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে বর্তমান বিশ্ব। এ ভাইরাসের আক্রমণে মৃত্যুর আশংকা সবচেয়ে বেশি বয়োবৃদ্ধদের। তবে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লগ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনাভাইরাসে শিশুকিশোরদের আক্রান্ত হবার ঘটনা ভয়াবহ ব্যাপার।

হ্যান্স ক্লগ বলেন, করোনায় কেবল বয়োবৃদ্ধদের আক্রান্ত হবার ধারণাটা একেবারেই ভুল। তিনি বলেন গুরুতর ও দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার কারণ কেবল বয়সই নয় বরং বিশ্বব্যাপী লক্ষ্য করা গেছে করোনাভাইরাসে যুবকেরাও আক্রান্ত হয়েছে এবং তারাও কঠিন পর্যায় অতিক্রম করেছে।

হু’র ইউরোপীয় অঞ্চলের এই পরিচালক আরও বলেন, এই ভাইরাসে আক্রান্ত শিশুকিশোরদের অনেকেই যেমন মারা গেছে তেমনি শতবর্ষী বৃদ্ধও হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীন ছাড়াও বিশ্বের ২০৩টি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১০ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৫৪ হাজার ২ শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *