করোনা পরীক্ষা; গুলশানে সাহাবুদ্দিন হাসপাতালে র‌্যাবের অভিযান

করোনা পরীক্ষা; গুলশানে সাহাবুদ্দিন হাসপাতালে র‌্যাবের অভিযান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরীক্ষা নিয়ে অভিযোগের ভিত্তিতে দুর্নীতি অনুসন্ধানে এবার রাজধানীর গুলশানে সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ সময়ে অভিযোগের সত্যতা পেয়ে হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (১৯ জুলাই) বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র‌্যাব এই হাসপাতালে অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রোববার বিকাল ৩টার দিকে গুলশান-২ এলাকার ওই হাসপাতালে তাদের অভিযান শুরু হয়।

“এই হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার কোনো অনুমোদন নেই। পরীক্ষা না করেই প্রতিবেদন দেওয়ার অভিযোগও আমরা পেয়েছি। সে কারণেই এখানে অভিযান চালানো হচ্ছে।”

উল্লেখ্য, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দেশের বিভিন্ন হাসপাতালে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে গত ৬ জুলাই করোনাভাইরাস পরীক্ষার জালিয়াতি ধরে র‌্যাব। এরপর রিজেন্টের দুটি হাসপাতালই সিলগালা করে দেওয়া হয়। এছাড়া রিজেন্টের মালিক মোহাম্মদ সাহেদসহ ওই হাসপাতালের কয়েকজন কর্মচারীকে গ্রেফতার করা হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *