করোনা: বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ ও মৃত্যু

করোনা: বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ ও মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই হু হু করে বাড়ছে তবে শুক্রবার করোনায় মৃতের এবং সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৯০ হাজার ১৯৯ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ১১ হাজার ২৩৫ জনের। আগের দিন বৃহস্পতিবার করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩০ লাখ ৪৯ হাজার ৬০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১১ হাজার ২৫২ জনের।

এদিকে শুক্রবারও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ২ হাজার ৬০৬ জন।

তার সঙ্গে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের কোঠা ছাড়িয়েছে আরও দু’টি দেশে । এই দেশ দু’টি হলো ব্রাজিল ও ভারত। ব্রাজিলে শুক্রবার করোনায় মারা গেছেন ১ হাজার ৬৮ জন এবং এই রোগে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৯৮ জন। আর ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬ জনের এবং করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৪১ জন।

এছাড়া বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে- সে দেশগুলো হলো- জার্মানি (নতুন আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার ৫১১, মৃত্যু ১৬৫), ফ্রান্স (নতুন আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৪৯, মৃত্যু ৩৫৫), রাশিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ২০১, মৃত্যু ৬৮২), তুরস্ক (নতুন আক্রান্ত ১ লাখ ১১ হাজার ১৫৭, মৃত্যু ৬৮২), জাপান (নতুন আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৮, মৃত্যু ৯০) এবং যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৮৪ হাজার ৫৩, মৃত্যু ২৫৪)।

শুক্রবারের পর বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৯ কোটি ১২ লাখ ৬১ হাজার ৫১৮ জনে এবং এ রোগে মোট মৃতের সংখ্যা বর্তমানে ৫৭ লাখ ৪৩ হাজার ৬০ জন। এই মুহূর্তে বিশ্বে সক্রিয় করোনা রোগী আছেন ৭ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৪০৭ জন। এই রোগীদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৭৪২ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৯০ হাজার ৬৬৫ জন।

এছাড়া শুক্রবার বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ লাখ ৬৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে দিয়ে মহামারির শুরু থেকে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা পৌঁছেছে ৩১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৫১ জনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *