করোনা ভাইরাস আতঙ্কে ইসরাইল ; ২০০ কোরিয়ান কোয়ারেন্টাইনে

করোনা ভাইরাস আতঙ্কে ইসরাইল ; ২০০ কোরিয়ান কোয়ারেন্টাইনে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা ভাইরাসে আক্রান্তে ভীতি বেড়েছে ইসরাইলেও। ইসরাইলি সেনা ঘাঁটিতে দক্ষিণ কোরিয়া থেকে আসা ২০০ সফরকারীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাস আতংকে জেরুজালেমের সেনা ঘাঁটিতে তাদের আবদ্ধ রাখা হয়।

বোরবার (২৩ ফেব্রুয়ারি) ইসরাইলি ইয়নেট নিউজ সাইটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।

ইসরাইলি কর্মকর্তারা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরেহ দেরি দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের ইসরাইলে ভ্রমণ ও দেশটিতে ভ্রমণে বাধার বিষয়ে তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন।

এর আগে টোকিওর প্রমোদতরী থেকে ইসরাইলে ফেরত যাওয়া এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজ থেকে ফেরত যাওয়া এক নারী যাত্রীর শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তবে ফেরত যাওয়া অন্য যাত্রীরা এতে আক্রান্ত হননি বলে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *