করোনা: ২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ ও মৃত্যু

করোনা: ২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ ও মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২১ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১ হাজার ৩৬৮ জন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২১ জন। যা আগের দিনের তুলনায় কমেছে ছয় শতাধিক। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ২ হাজার ৪৯৫ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১ হাজার ৩৬৮ জন। যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৬০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮৭ লাখ ২০ হাজার ৮৮৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ১ হাজার ৬১ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২০৯ জন।

করোনাভাইরাস আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৭৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৫০৪ জনের।

এছাড়া আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৪ হাজার ৩৯০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *