কলকাতা বন্দরে বাংলাদেশি জাহাজডুবি

কলকাতা বন্দরে বাংলাদেশি জাহাজডুবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে একটি পণ্যবাহী বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি মেরিন ট্রাস্ট ওয়ান।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৯টায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর লটে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়ার কিছুক্ষণ আগেই জাহাজটিতে পণ্য লোডিংয়ের কাজ শেষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারলোডিংয়ের কারণে জাহাজটি ডুবে গেছে।

শুক্রবার জাহাজটির কলকাতা থেকে চট্টগ্রাম বন্দরে আসার কথা ছিল। কিন্তু বেলা পৌনে ১১টার দিকে মাত্র ১৫ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে জি নিউজ।

জাহাজটিতে ২০ ফিটের ১২০টি ও ৪০ ফিটের ৪৫টি কন্টেইনার ছিল। যার মোট ওজন ৩০৮৯ মেট্রিক টন।

২০ ফিটের কন্টেইনারগুলোর মধ্যে ১৮টি পুরোপুরি ডুবে যায়। আর ৪০ ফিটের কন্টেইনারগুলোর ১০টি ভাসতে থাকে। দড়ি দিয়ে বেঁধে সেগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *