কাঁচা চামড়া রফতানি করলে দেশের শিল্প ধ্বংস হবে: বাণিজ্যমন্ত্রী

কাঁচা চামড়া রফতানি করলে দেশের শিল্প ধ্বংস হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কাঁচা চামড়া রফতানির কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘কাঁচা চামড়া রফতানির কোনও পরিকল্পনা সরকারের নেই। কারণ, কাঁচা চামড়া রফতানি করা হলে দেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে। সরকার এ খাতের উন্নয়নে সবকিছু করবে।’ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘চামড়া নিয়ে যে সংকট হয়েছে তার মূল কারণ হচ্ছে সাভারে চামড়া কারখানাগুলো ঠিকভাবে চালু হয়নি। সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারও চালু হয়নি। প্লটের মালিকরা জমির মালিকানার দলিলও পায়নি। ব্যাংক থেকে ঋণ পায়নি। মূলত এসব কারণেই কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। চামড়া বাংলাদেশের পাঁচটি রফতানি খাতের মধ্যে একটি অন্যতম খাত। গত বছর চামড়াকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছিল। এরকম একটি সম্ভাবনাময় খাত যাতে কোনোভাবেই ধ্বংস হয়ে না যায় সেজন্য সরকার সতর্ক।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে কথা হয়েছে। এত সংকটের পরেও তারা চামড়া কিনবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে সাভারে ট্যানারি কারখানাগুলোতে যে সমস্যা আছে সেগুলোও সমাধান করা হবে। অপরদিকে যেহেতু ব্যাংক খুলেছে, কাজেই ব্যাংকের লেনদেনও ঠিকভাবে হবে। কাজেই চামড়া নিয়ে এই সংকট থাকবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *