কাঠাঁলবাড়ীতে নয়, ফেরি এখন শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে

কাঠাঁলবাড়ীতে নয়, ফেরি এখন শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিমুলিয়া থেকে কাঠাঁলবাড়ী ঘাটে যাওয়ার নৌরুট স্থানান্তরিত হয়েছে। এখন থেকে ফেরি চলবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে নতুন এই নৌরুট চালু হয়েছে। বর্তমানে ৯টি ফেরি নতুন এই নৌরুটে চলাচল করে যানবাহন ও যাত্রী পারাপার করছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমেদ আলী জানান, মাদারীপুর জেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট স্থানান্তর করা হয়েছে বাংলাবাজার। ইতোমধ্যে দুইটি ফেরিঘাট নতুন ঘাটে স্থাপন হয়েছে। কাঁঠালবাড়ী থেকে এখন ৫০০ মিটার দূরে আপ স্ট্রিমে বাংলাবাজারে স্থানান্তর হচ্ছে। এতে করে নির্ধারিত সময় থেকে ১০-১৫ মিনিট বেশি সময় ব্যয় হবে। নৌ-রুটের দূরত্ব এখন সাড়ে ১৪ কিলোমিটার। তবে লঞ্চ ও স্পিডবোট ঘাট এখনও আগের স্থানেই আছে।

তিনি আরও জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে ফেরি ছেড়ে যাচ্ছে নতুন এ ঘাটের উদ্দেশ্যে। নতুন নৌরুটটি শিমুলিয়া-বাংলাবাজার নামে পরিচিত হবে। লঞ্চঘাট, স্পিডবোট ঘাট ও দুইটি ফেরিঘাট স্থানান্তর সম্পন্ন হলে তা শতভাগ রূপ পাবে। পদ্মা সেতুর নদী শাসন ও সেতুর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঘাট স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

লঞ্চঘাট, স্পিডবোটঘাট ও দুইটি ফেরিঘাট স্থানান্তর হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *