কাতারকে পাশে টানছে আমিরাত

কাতারকে পাশে টানছে আমিরাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০১৭ সালে সৌদি আরবের নেতৃত্বে আরব উপসাগরীয় অঞ্চলের চারটি দেশ কাতারকে বয়কট করে। এ নিয়ে অঞ্চলটিতে কম উত্তেজনা ছড়ায়নি। পুরনো শত্রুতা ভুলে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে একমত হয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং দূতাবাস চালু করতে যাচ্ছে এই দুই দেশ। কাতার দূতাবাস খুলছে আবুধাবিতে। দুবাইতে কনস্যুলেটও চালু করবে দেশটি। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দোহায় তাদের দূতাবাস খুলবে।

রাজনৈতিক বিরোধের জেরে ২০১৭ সালের জুনে সৌদি আরব এবং তার চার ঘনিষ্ঠ আরব মিত্র – সংযুক্ত আরব আমিরাত, মিসর এবং বাহরাইন কাতারের ওপর সর্বাত্মক অর্থনৈতিক এবং কূটনৈতিক অবরোধের ঘোষণা দেয়। এতে ছোট উপসাগরীয় দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাদের অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসী গোষ্ঠীদের মদদ দিচ্ছে। ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে দোহা এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসে। এর সাড়ে তিন বছর পর ২০২১ সালের জানুয়ারিতে বয়কট প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *