কাতারে কেরাত প্রতিযোগিতায় যাচ্ছেন আবু জর গিফারী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন আহমাদ বিন ইউসুফ আল আজহারি পরিচালিত ‘মাহাদুল ক্বিরাত বাংলাদেশ’-এর ছাত্র হাফেজ ক্বারি আবু জর গিফারী।
কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বাছাই পর্বে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ ক্বারি আবু জর গিফারী।
চলতি মাসে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই পরীক্ষায় হাফেজ ক্বারি আবু জর গিফারী প্রথম স্থান অর্জন করেন।
হাফেজ ক্বারি আবু জর গিফারীর সফলতা ও বাংলাদেশের সুনাম অক্ষুন্ণ রাখার জন্য মাহাদুল ক্বিরাত বাংলাদেশ-এর কর্তৃপক্ষ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।


