কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ

কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ

পাথেয় রিপোর্ট : গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ঢাকায় আসছেন। সোমবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রখ্যাত এ চিকিৎসক অবতরণ করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

আওয়ামী লীগের নেতারা জানান, রোববার ফজরের নামাজের পর হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন ওবায়দুল কাদের। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের। তখনই তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *