কাবুলের হাসপাতালে জঙ্গি হামলার দায় স্বীকার করল তালেবান

কাবুলের হাসপাতালে জঙ্গি হামলার দায় স্বীকার করল তালেবান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের রাজধানী কাবুলের দাশত-এ-বারচি হাসপাতালের প্রসূতি বিভাগে জঙ্গি হামলার দায় স্বীকার করেছেন তালেবানরা। সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জঙ্গি হামলার দায় স্বীকার করে।

মঙ্গলবার (১২ মে) হাসপাতালটিতে জঙ্গিদের হামলায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। মারা যাওয়াদের সবাই মা, নবজাতক ও হাসপাতালের নার্স। তবে তাৎক্ষণিক ভাবে কাবুলে হওয়া ওই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

হামলার পর আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গারদেজ শহরের একটি জনাকীর্ণ স্থানে হামলা হয়েছে। এতে কয়েক ডজন মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সামরিক বাহিনীর মুখপাত্র এমাল খান মোমান্দ জানান, এখন পর্যন্ত ২০ জন হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রথমে ধারণা করা হচ্ছিল, হামলা চালিয়েছে আরেক জিহাদি সংগঠন হাক্কানি নেটোয়ার্ক। এটি তালেবান ও পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সঙ্গে মিলে কাজ করে থাকে। তবে দ্রুতই দায় স্বীকার করে বিবৃতি দেয় তালেবানের শীর্ষ নেতারা।

প্রসঙ্গত, কয়েক দশক ধরে যুদ্ধ চলা দেশটিতে গত কয়েকমাস ধরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার চেষ্টা করা হলেও সাম্প্রতিক হামলায় তা অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবারের এই হামলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোসহ নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *