কাবুলে এনজিও হাসপাতালে আত্মঘাতী হামলা; দায় স্বীকার করেনি কেউ

কাবুলে এনজিও হাসপাতালে আত্মঘাতী হামলা; দায় স্বীকার করেনি কেউ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের রাজধানী কাবুলে জেনেভা ভিত্তিক ডক্টরস উইদাউট বর্ডারস পরিচালিত একটি হাসপাতালে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে কাবুলের পশ্চিমে দাশতে বারচি এলাকায় অবস্থিত ওই হাসপাতালে অজ্ঞাত গেরিলারা মেশিনগান এবং গ্রেনেড নিয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা গোলাগুলি ও গ্রেনেডের বিস্ফোরণের কথা জানিয়েছেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল বলেছে, সেখানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে এবং ডাক্তার ও নার্সরা অনেকেই ভবন থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র হামলার কথা নিশ্চিত করে বলেছেন, হামলার সময় স্বাস্থ্য উপমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করে থাকতে পারেন। হামলায় কি ধরনের হতাহতের ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।

কোন ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করে নি। আফগান তালেবান হামলার কথা অস্বীকার করেছে। জেনেভা ভিত্তিক ডাক্তারদের সংগঠনটি হামলা সম্পর্কে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *