হেফাজত নেতা হারুন ইজহার কারাগারে

হেফাজত নেতা হারুন ইজহার কারাগারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে হারুন ইজহারকে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানার আদালতে হাজির করা হয়। কঠোর নিরাপত্তায় পুলিশ ও র‌্যাবের টিম তাকে আদালতে নিয়ে যায়।

এর আগে বুধবার রাত ১১টার দিকে নগরীর খুলশী থানার লালখানবাজারে জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার মাদরাসা থেকে হারুনকে আটক করে র‌্যাবের একটি দল। এরপর তাকে নগরীর পতেঙ্গায় র‌্যাবের চট্টগ্রাম জোনের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে হারুন ইজহারকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হলে হাটহাজারীতে যে তাণ্ডব ও সহিংসতা হয়েছে, এ সংক্রান্ত তিন মামলায় গ্রেফতার দেখানো হয়।

হারুন ইজহারের আইনজীবী মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, সম্প্রতি হাটহাজারী থানায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় হারুন ইজহারকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই থানায় কয়েকটি মামলা দায়ের হয়েছে। এর একটিতেও হারুন ইজহার এজাহারভুক্ত আসামি নন।

এদিকে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিন মামলায় হারুন ইজাহরকে গ্রেফতার দেখানো হয়েছে। হারুন ইজাহরের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) শুনানি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *