কার্টনে নবজাতকের লাশ!

কার্টনে নবজাতকের লাশ!

কার্টনে নবজাতকের লাশ!

পাথেয় রিপোর্ট : কী অদ্ভূত বাঙালির স্বভাব। এবার কার্টনে পাওয়া গিয়েছে নবজাতক শিশুর লাশ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে কার্টনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত পৌনে ১১টার দিকে বাগানগেটসংলগ্ন ফুটপাত থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ঢামেকের বাগানগেটসংলগ্ন ফুটপাতে কার্টনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখে পুলিশের খবর দেন পথচারীরা।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নবজাতকের বয়স একদিন হবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে। তারাই এ ব্যাপারে তদন্ত করবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *