কার্টুনিস্ট কিশোরের মামলা তদন্ত করবে পিবিআই

কার্টুনিস্ট কিশোরের মামলা তদন্ত করবে পিবিআই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের হেফাজতে মৃত্যু নিবারণ আইনে করা মামলার আবেদন গ্রহণ করে তা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। একই সঙ্গে ১৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে বুধবার বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার পর গ্রেপ্তার দেখানোর আগে ‘অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন’ চালানোর অভিযোগে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন কার্টুনিস্ট কিশোর।

আরো পড়ুন :  নির্যাতনের মামলা করল কার্টুনিস্ট কিশোর

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *