কাল থেকে ঢাকায় অক্সফোর্ড টিকার দ্বিতীয় ডোজ

কাল থেকে ঢাকায় অক্সফোর্ড টিকার দ্বিতীয় ডোজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামীকাল সোমবার (২ আগস্ট) থেকে ঢাকায় এবং আগামী ৭ আগস্ট সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হক।

আজ রবিবার ( ১ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শামসুল হক বলেন, প্রথমে যে দুই লাখ ৪৫ হাজার ভ্যাকসিন আমাদের কাছে এসেছিল তা ঢাকা শহর এবং ঢাকার সব জেলায় বিতরণ করেছি, বলেন ডা. শামসুল হক। তিনি বলেন, আশা করি আগামীকাল সোমবার থেকে ঢাকার সব জেলা ও শহরে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যাদের বাদ পড়েছিল তাদের দিতে পারবো। আগামী ৭ আগস্ট থেকে আমরা সারাদেশে পূর্বের কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজ দিতে পারবো। যারা প্রথম ডোজের ভ্যাকসিন যে কেন্দ্র থেকে নিয়েছিলেন, সেই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন।

মো. শামসুল হক বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পেয়েছেন কিন্তু নেননি বা নিতে পারেননি তাদের দ্বিতীয় ডোজ এখান থেকে দেওয়া হবে। তার জন্য নতুন এসএমএস লাগবে না, পূর্বের এসএমএস দেখালেই হবে। আগামী ৭ থেকে ১২ আগস্ট ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকা জাতীয় টিকাদান কর্মসূচি চলবে।

তবে যারা যে এলাকায় রেজিস্ট্রেশন করবেন সেই এলাকায় ভ্যাকসিন নেবেন জানিয়ে তিনি বলেন, অন্য এলাকা থেকে ভ্যাকসিন নিলে তার তথ্য সঠিকভাবে পাওয়া যাবে না। সনদ পেতে বিড়ম্বনায় পড়তে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *