কাশ্মীরে ফের সংঘর্ষ, মেজরসহ ৫ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে ফের সংঘর্ষ, মেজরসহ ৫ ভারতীয় সেনা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফের কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা। সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত হলেন মেজর-সহ চার জন জওয়ান। গুরুতর আহত আরও কয়েকজন। ভারতনিয়ন্ত্রীত কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হওয়ার পর এবার বিদ্রোহীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে এক মেজরসহ এই পাঁচ সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার ৬ থেকে ৮ কিলোমিটার দূরে ফের এই হামলা হয়েছে। পাল্টা আঘাত হেনেছে ভারতীয় সেনাও। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের ফলে প্রাণ হারালেন চার জওয়ান। একটি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। দুই জঙ্গিকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে বলেও জানা গিয়েছে।

এতে আরও দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত এক সেনা ও এক বেসামরিক নাগরিককের অব্স্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এএফপি ও টাইমস অব ইন্ডিয়া এমন তথ্য দিয়েছে।

পিঙ্গলান এলাকায় রবিবার গভীর রাত থেকেই সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ঘটনায় আহত জওয়ানদের শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার অবন্তীপোরায় হামলায় পর সিআরপিএফ সূত্রে জানানো হয়েছিল, ওই এলাকায় নিরাপত্তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। কনভয়ের গতিতেও পরিবর্তন আনার কথা জানিয়েছিলেন সিআরপিএফের অধিকর্তা জেনারেল আর আর ভাটনগর।

তিনি বলেন, ‘যান নিয়ন্ত্রণকে বাদ দিলে কনভয়েরও সময়েও পরিবর্তন করার কথা হয়েছে। কনভয় থামা ও বাকি গতিবিধিও নিরাপত্তাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে সংযোগ বজায় রেখেই করা হচ্ছে।’ এর পরেও একই এলাকায় হামলা ও জওয়ানদের নিহত হওয়ার ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা।

নাম প্রকাশে অনুচ্ছিক এক ভারতীয় কর্মকর্তা এএফপিকে বলেন, দুই পক্ষের গোলাগুলিতে চার সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও একজন। তবে টাইমস অব ইন্ডিয়া নিহত সেনার সংখ্যা বলেছে পাঁচজন।

পুলিশ কর্মকর্তা বলেন, সেনারা প্রথমে হুশিয়ারিমূলক গুলি ছোড়েন। তখন বিদ্রোহীরা পাল্টা গুলি করেন। এতে প্রধান শহর শ্রীনগর থেকে ৪০ কিলোমিটার দূরে এই জেলায় দুই পক্ষ তীব্র বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। তবে বিদ্রোহীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলওয়ামারে ভয়াবহ হামলার পর বিতর্কিত এ অঞ্চলটিতে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সরকারি নিরাপত্তা বাহিনী। যা এখনো অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর দুই হাজার ৫০০ জওয়ানকে বহন করে নিয়ে যাওয়া একটি গাড়ি বহরে বিস্ফোরকবোঝাই একটি ভ্যান ঢুকে পড়লে গত তিন দশকের মধ্যে সবচেয়ে হতাহতের ঘটনাটি ঘটে। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ। তবে ভারত এ হামলার নেপথ্যে প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করলেও দেশটি তা অস্বীকার করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *