কাশ্মীর হামলায় মুফতি নোমানী ও আরশাদ মাদানীর নিন্দা

কাশ্মীর হামলায় মুফতি নোমানী ও আরশাদ মাদানীর নিন্দা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, জমিয়তে উলামা হিন্দের সভাপতি সাইয়্যিদ মাওলানা আরশাদ মাদানী।

জমিয়তে উলামা হিন্দের সভাপতি বলেন, কাশ্মীরে জঙ্গিরা যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাদের এসব হামলা অত্যন্ত ঘৃণ্য এবং জঘন্য। তা কখনো জিহাদ হতে পারে না।

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ এখন আতঙ্কের পর্যায়ে চলে গিয়েছে মন্তব্য করে মাওলানা আরশাদ মাদানী বলেন, শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ এখন আতঙ্কের পর্যায়ে চলে গিয়েছে। যারা ইসলামের নাম ব্যবহার করে, ইসলামী লেবাস ধারণ করে জঙ্গিবাদের নামে মানুষ হত্যা করে তারা ইসলামের শত্রু, তারা পথভ্রষ্ট।

তিনি বলেন, কিছু সন্ত্রাসীদের জন্য দেশের সামরিক বেসামরিক মানুষেরা নিহত হয়েছে। কাশ্মীর নিয়ে সবধরণের বৈরিতা ভুলে উভয় সম্প্রদায়ের মধ্যে মীমাংসার পথ খোঁজার আহ্বান জানান আরশাদ মাদানী।

১৭ ফেব্রুয়ারি রোববার ভারতের গণ্যমাধ্যম বিবৃতি দিয়ে এসব কথা বলেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি সাইয়্যিদ মাওলানা আরশাদ মাদানী।

কাশ্মীরে জঙ্গি হামলার সৈন্যদের গণহত্যা সম্পর্কে মারাত্মক ও উদ্বেগজনক উদ্বেগ প্রকাশ করে দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী বলেন, কোন সৎ সমাজে ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসের কোন জায়গা নেই। সকল ধর্মই মানবতার শিক্ষা দেয়, বিশেষত ইসলাম ধর্ম শান্তি ও ভালোবাসার শিক্ষা দেয়। ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদসহ কোন স্থান নেই।

জঙ্গিরা কাশ্মীরে হামলা করে দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করছে উল্লেখ করে দারুল উলূম দেওবন্দের মুহতামিম বলেন, অত্যন্ত দুঃখজনক কিছু সন্ত্রাসীদের কারণে আজ দেশের বীর সন্তানদের প্রাণ গিয়েছে। আসলে জঙ্গিরা দেশের শান্তি ও পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

এদিকে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাদের উপর যে জঙ্গি হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের উলামা হিন্দের সভাপতি ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

এর আগে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কাফেলার উপর হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি। মাওলানা মাদানি মিডিয়ায় দেয়া তার এক প্রেস বিবৃতিতে বলেছেন, এটা সন্ত্রাসী, অমানবিক,ঘৃণিত ও কাপুরুষের মত কাজ হয়েছে যা কখনোই জেহাদ হতে পারে না।

এদিকে দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, জমিয়তে উলামা হিন্দের সভাপতি সাইয়্যিদ মাওলানা আরশাদ মাদানী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া খবরে জানা গেছে।

সূত্র : আসরে হাজির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *