কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কিশোরগঞ্জের তাড়াইলে ধান সিদ্ধ করতে গিয়ে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার বেলকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন সরকার।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে আসমা তার মেয়ে ইয়াসমিনকে নিয়ে বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *