কিশোরীর ২৬ টুকরো লাশের ঘটনায় আসামির মৃত্যুদণ্ডাদেশ

কিশোরীর ২৬ টুকরো লাশের ঘটনায় আসামির মৃত্যুদণ্ডাদেশ

আদালত প্রতিবেদক ● ঢাকার হাতিরপুলে এক কিশোরীকে ধর্ষণের পর খুন করে লাশ ২৬ টুকরো করার ঘটনায় ফাঁসির রায় দিয়েছে আদালত। চার বছর আগে এই ঘটনা ঘটেছিল। এই মামলার একমাত্র আসামি পলাতক রয়েছে। ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার বুধবার এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামি সাইদুজ্জামান বাচ্চুকে মৃত্যুদ- দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোনালি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান চালাতেন সাইদুজ্জামান। হাতিরপুলের নাহার প্লাজায় ১৩ তলায় তার অফিস ছিল। মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ১ জুন আসামি সাইদুজ্জামান তার অফিসে ডেকে নিয়ে রোখসানা রুমি নামের ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যা করে। পরে দা দিয়ে লাশ টুকরো করে টয়লেটের কমোড ও জানালা দিয়ে নিচে ফেলে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *