কিশোর গ্যাং নিয়ন্ত্রণ কঠিন : আইজিপি

কিশোর গ্যাং নিয়ন্ত্রণ কঠিন : আইজিপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, কিশোর গ্যাং দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আইনত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ কম, তাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্সে ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন’ শীর্ষক সামাজিক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন আইজিপি। এ সময় কিশোর গ্যাং সম্পর্কিত একটি টিভিসিও উদ্বোধন করা হয়।

আইজিপি বলেন, আমাদের দেশের আইনে ১৮ বছরের নিচের বয়সী সবাই শিশু এবং তারা কোনো অপরাধ করলেও গ্রেপ্তার করা যায় না। এক্ষেত্রে তাদেরকে পাঠাতে হয় সংশোধনাগারে। কিন্তু দেশে সংশোধনাগার খুবই কম, তাই চাইলেও কিশোরদের সেখানে পাঠানো যাচ্ছে না। এর ফলে স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে এদের দৌরাত্ম্য।

বেনজীর আহমেদ বলেন, যারা আইন প্রণয়ন করেন, তারা বিষয়টি ভেবে দেখবেন বলে আশাকরি। আমরাও নানা কৌশলে কিশোর অপরাধ দমনে চেষ্টা করে যাচ্ছি। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যারা রাখতে পারেন তারা হলেন অভিভাবক। সন্তান কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে- এসব দেখাশোনা পুলিশের কাজ নয়, অভিভাবকের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *