কী বার্তা নিয়ে আসছেন দুই মন্ত্রী

কী বার্তা নিয়ে আসছেন দুই মন্ত্রী

পাথেয় রিপোর্ট : কওমী মাদরাসা শিক্ষার্থীদের মাঝে জাতীয় বেফাকের প্রতিনিধি সম্মেলন একটি মাইলফলক হিসেবে কাজ করছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদরাসার সরকারি স্বীকৃতি ঘোষণার পর গঠিত হযেছে হাইয়্যাতুল উলইয়া। কিন্তু সংসদে বিল উত্থাপনের মাধ্যমে আইন হয়ে কওমী মাদরাসা স্বীকৃতি কার্যকর হবে বলে ধারণা করেছিল সবাই। তা এখনো না হওয়ায় কওমি শিক্ষার্থীদের মধ্যে একটা চাপা ক্ষোভ আছে। কওমী মাদরাসা শিক্ষার্থীরা এখন তাকিয়ে আছে দুই মন্ত্রীর আগমনের উপর। তারা এসে কী বার্তা দিয়ে যান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর আগমনের মধ্য দিয়ে নতুন কোনো বার্তাও জানা যেতে পারে বলে অনেকে ধারণা করছেন।
জাতীয় বেফাকের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, আমরা অনেক আগে থেকেই বলে আসছি কওমী মাদরাসা স্বীকৃতি আইন করে বাস্তবায়ন করা হোক। তবে ৩ মার্চ শুধু আমাদের প্রতিনিধি সম্মেলন।

উল্লেখ্য, সকাল থেকে প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। এতে সারা দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *