কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহত

কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার বুড়িচংয়ে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া, ড্রামট্রাক ও অটোরিকশার দুই আরোহী আহত হয়েছেন। তারা জেলার ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বেলাল উদ্দিন জানান, ভোরে ক্যান্টনমেন্টগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি অজ্ঞাত ড্রামট্রাক চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয় দুইজন। মরদেহগুলো থানায় আছে। আহতরা ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *