কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

পাথেয় ডেক্স : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

লাকসাম উপজেলার লাকসাম-নোয়াখালী সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্টেডিয়াম এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি আবুল কালাম ওরফে চৈতী কালাম।

এতে অন্যান্যের মধ্যে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রশিদ, যুবদল সভাপতি মাহবুবুর রহমান মানিক, ছাত্রদল সভাপতি সায়েদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

একই দাবিতে মনোহরগঞ্জ উপজেলা সদরের হাসনাবাদ এলাকায় বিক্ষোভ সমাবেশে করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *