কুমিল্লা-৭ আসনে মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল

কুমিল্লা-৭ আসনে মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উপনির্বাচনে কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ডা. প্রাণ গোপাল দত্ত। শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।

দেশের প্রখ্যাত নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত অধ্যাপক আলী আশরাফ নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও ছিলেন তিনি।

ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, এলাকার প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। চিকিৎসক হিসেবে তিনি সবসময় মানুষের পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা করছি। মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *