কুরআনের আয়াত অপসারণের ‘রিট’ বাতিল করলো সুপ্রিম কোর্ট

কুরআনের আয়াত অপসারণের ‘রিট’ বাতিল করলো সুপ্রিম কোর্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী পবিত্র কুরআন শরীফ থেকে কিছু আয়াত অপসারণের দাবিতে আদালতে একটি রিট দায়ের করেছিলেন । তার সেই রিট আবেদন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ সোমবার (১২ এপ্রিল) বিচারপতি আরএফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

একটি স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন আদালতে রিট আবেদনটিকে ‘বাজে’ বলে আখ্যায়িত করেছেন বিচারক। একইসঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় হিসাবে আবেদনকারীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, রিট আবেদনে বলা হয়েছে, পবিত্র কুরআন শরীফের কিছু আয়াতের কারণে ইসলাম ধর্ম ধীরে ধীরে তার মূল শিক্ষাগুলো থেকে দূরে সরে যাচ্ছে। যা আজকাল সহিংস আচরণ, জঙ্গিবাদ, মৌলবাদ, চরমপন্থা ও সন্ত্রাসবাদের মাধ্যমে চিহ্নিত হচ্ছে। তাই আয়াতগুলো অপসারণের আবেদন জানাচ্ছি। রিট আবেদনে আয়াত নাম্বারগুলোর কথাও উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *