কুষ্টিয়ায় করোনায় ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনায় ১৮ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন করোনা পজেটিভ এবং ৪ জন উপসর্গ নিয়ে মারা যান। শনিবার (৩১ জুলাই) সকাল ৮ টা থেকে রবিবার (০১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। একই সময়ে ৫৩৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৮১ জনের।

এ নিয়ে করোনায় গত ৩ দিনে কুষ্টিয়ায় ৩৩ জনের মৃত্যু হলো। এর আগে ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত এক মাস এ জেলায় ৪৩৯ জনের মৃত্যু হয়। গত বছর ২২ এপ্রিল কুষ্টিয়ায় প্রথম করোনা সনাক্তের পর আজ পর্যন্ত এজেলায় করোনা ও উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬৬১ জনের।

২৫০ শয্যার কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আশরাফুল আলম জানান, স্বাস্থবিধি না মানায় এই জেলার মানুষের মধ্যে করোনা আক্রান্ত এবং মৃত্যু বেড়েই চলেছে। হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী আসছে। এখন পর্যন্ত ২৫০ শয্যার এই করোনা ডেটেকিডেড হাসপাতালে করোনা সনাক্ত হয়ে ১৯১ জন এবং উপসর্গ নিয়ে ৫২ জনসহ ভর্তি আছেন ২৪৩ জন রোগী। এদের অধিকাংশেরই অক্সিজেন দিতে হচ্ছে।

তিনি বলেন, এর বাইরে উপজেলা হাসপাতাল গুলোতেও আরো শতাধিক রোগী ভর্তি আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *