কুয়াশায় বন্ধ কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল

কুয়াশায় বন্ধ কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল

পাথেয় রিপোর্ট : ঘনকুয়াশার কারণে বন্ধ হয়ে গেছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচল। যে কোন ধরণের দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। সূত্রে জানা যায়, রাত ২টার পর আর কোন ফেরি চলাচল করেনি ওই রুটে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, রাত ১২টা থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করেছে। ধীরে ধীরে কুয়াশার মাত্রা বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে আমরা এ সিদ্ধান্ত নিই। রাত ২টা নাগাদ সবকিছু বিবেচনা করে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

আবদুস সালাম আরো জানান, তাছাড়া মূল কারণ হলো পদ্মায় দিকনির্দেশনা বাতি দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *