কুয়েতে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুয়েতে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুয়েতে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার (১৬ জানুয়ারি) কুয়েতের মিসিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

বয়স ভিত্তিতে ৪-৭ বছর পর্যন্ত অংকনের বিষয় ছিল বাংলাদেশের গ্রাম, ৮-১০ বছর পর্যন্ত বঙ্গবন্ধু, ১১-১৪ বছর পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং পনের বছর পর্যন্ত বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রামের ওপর চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, স্বাধীনতা অর্জন আমাদের জন্য গৌরবের বিষয়। আমাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাদের জানাতে হবে। সবশেষে তিনি বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় দূতাবাসের প্রথম সচিব নিয়াজ মুর্শেদ, শ্রম কাউন্সেলর মোহাম্মদ আবুল হোসেন, পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খাঁন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামসহ শিশু-কিশোরদের অবিভাবক ও কুয়েত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *