কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার

কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সমস্ত কষ্ট কৃষকের হলেও দিনশেষে সবচেয়ে ক্ষতির শিকার হয় এই কৃষকই। সেদিকে লক্ষ্য করে এবার প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ করবে সরকার।

অভ্যন্তরীণ বাজার থেকে ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান, ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় খাদ্য মন্ত্রণালয়ের অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ৭ নভেম্বর ২০২০ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান, ১৫ নভেম্বর ২০২০ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৩৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে।

এখন পর্যন্ত ১০লাখ ৮১হাজার মেট্রিক টন খাদ্যশস্য সরকারি গুদামে মজুদ আছে। উল্লেখ্য, গত বছর ২৬ টাকা দরে ৬লক্ষ মেট্রিক টন ধান, ৩৬ টাকা দরে ৩ লক্ষ ৩৮ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫টাকা দরে ৪৩ হাজার ৪০১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করেছিল সরকার

প্রান্তিক চাষীর ধানের ন্যায্য দাম নিশ্চিতে সরকার প্রতিবছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করা হতো। গত বছর থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করা হচ্ছে।

বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *