কেএসআরএম এমডির বিরুদ্ধে মামলা

কেএসআরএম এমডির বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতারসামগ্রী বিতরণের সময় ভিড়ের মধ্যে পদদলনে ১০ নারীর নিহত হওয়ার ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে উদ্যোক্তা কেএসআরএমের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার সকালে সাতকানিয়া থানায় খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম বাদি হয়ে মামলাটি করেন বলে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দ-বিধির ৩০৪ (ক) ও ৩৪ ধারায় কেএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহানের নাম উল্লেখ করে ইফতার ও যাকাতসামগ্রী বিতরণ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করা হয়েছে।

গত সোমবার সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা (হাঙ্গরমুখ) এলাকার কাদেরীয়া মুঈনুল উলুম দাখিল মাদরাসার মাঠে কেএসআরএমের মালিকের পক্ষ থেকে ইফতারসামগ্রী বিতরণের সময় ভিড়ের চাপে ১০জন নারী নিহত হয়।

ঘটনার পরপর পুলিশ ও কেএসআরএমের পক্ষ থেকে হিট স্ট্রোকে হতাহতের ঘটনার কথা বলা হলেও উপজেলা প্রশাসন আয়োজনের ত্রুটিতে পদদলনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।
এর আগে ২০০৫ সালের ৭ অক্টোবর একই স্থানে প্রতিষ্ঠানটির ইফতার বিতরণে আট মহিলা মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *