কেন ভেঙে দেওয়া হলো হেফাজতের কেন্দ্রীয় কমিটি?

কেন ভেঙে দেওয়া হলো হেফাজতের কেন্দ্রীয় কমিটি?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে কোণঠাসা হয়ে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। গত বছরের ১৫ নভেম্বর কমিটি ঘোষণার ৫ মাসের মধ্যেই ভেঙে দেওয়া হলো এই কমিটি।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, হেফাজতে ইসলামের নেতারা জনসভা-ওয়াজ মাহফিলে রাজা উজিড় মারার কথা বললেও সরকারের ধর-পাকড়ে শেষ পর্যন্ত পিছু হটেছেন।

কেউ বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত কিছুদিন চুপচাপ থেকে পরিস্থিতি সামাল দিয়ে তারা আবারও সক্রিয় হবেন রাজনীতিতে। যেমনটি ঘটেছিল ২০১৩ সালে শাপলা চত্বরে সহিংস ঘটনাপ্রবাহের পর।

মূলত দুটি কারণে হেফাজতের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ১. গ্রেফতার, মামলা ও ধরপাকড় এড়াতে। ২. চাপে পড়ে অনেক নেতা পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। দলে ভাঙন ঠেকাতে জরুরিভিত্তিতে কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন হেফাজতের শীর্ষ নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *