কেন শ্রমিক ছাঁটাই | মুহিব্বুল্লাহ কাফি
আমরা কিছু মানুষ অসহায়
তাই আপনাদের দুয়ারে ঘুরে বেড়াই,
কাজ না করলে খাব কি ভাই
দয়া করে করবেন না শ্রমিক ছাঁটাই।
আমরা দুটাকাতে অন্ন পাই
সারা দিন-রাত তাই খেটে যাই
আমাদের কষ্টটা একটু বুঝুন না ভাই!
কী লাভ করে শ্রমিক ছাঁটাই!?
আমরা খেটে খাওয়া মানুষ
হয়ত আপনাদের কাজে যাই
মানুষ বলে কিছু ভুল ত্রুটি তো হতেই পারে
তাই বলে কি করবেন শ্রমিক ছাঁটাই!
আমরা আপনাদের কাজে ঘাম ঝরাই
কখনো এ কাজের চাপে পরিবারকে হারাই!
তবুও কাজ করি দু’পয়সা পাব বলে তাই
আমাদের কষ্টটা না বুঝেই করবেন শ্রমিক ছাঁটাই!?
আমাদের কাজের কারণে যদি চিন্তামুক্ত হন
পরিবার নিয়ে ঘুরেন আর যদি বলে বেড়ান,
আমরা নিশ্চিনতে খাই আর নিশ্চিনতে ঘুমাই
তাহলে কেন-ই বা করবেন শ্রমিক ছাঁটাই?
আমরা এর জবাব চাই!


