কেরাণীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন, ২২ জন দগ্ধ

কেরাণীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন, ২২ জন দগ্ধ

পাথেয় রিপোর্ট : রাজধানীর কেরাণীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চুনকুঠিয়া এলাকায় প্রাইম প্যাক্ট নামে ওই কারখানায় আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে দগ্ধ ২২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, কারখানাটিতে ওয়ান টাইম প্লেট তৈরি করা হতো। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *