কোরবানির পশু জবাইয়ে যে দোয়া পড়বেন

কোরবানির পশু জবাইয়ে যে দোয়া পড়বেন

কোরবানির পশু জবাইয়ে যে দোয়া পড়বেন

মানজুম উমায়ের : হযরত ইবরাহীম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কোরবানী বিত্তশালীদের জন্য ওয়াজিব। কোরআনে এই কোরবানিকে তাকওয়ার ভিত্তি হিসেবে আখ্যা দেয়া হয়েছে। কোরবানি দেয়ার জন্য রয়েছে নির্ধারিত কিছু দুআ। এ দুআ আমাদের জানা উচিত। দুআ ও নিয়ম জানলে যে কেউ আমরা কোরবানি দিতে পারি। প্রত্যেকটি ভালো কাজ করার ক্ষেত্রে অবশ্যই নিয়ত পরিষ্কার ও পরিচ্ছন্ন হতে হবে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের কুরবানির পশু তাঁর নিজ হাতে জবাই করেছেন। (বুখারী ও মুসলিম)
জবেহ করার সময় ‘بِسْمِ الله:বিসমিল্লাহ’ বলে জবেহ করা। অর্থাৎ বিসমিল্লাহ বলে জবেহ করার জন্য ছুরি চালানো শুরু করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবেহ না করা হলেই জবেহ বিশুদ্ধ হবে।

পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশে থাকা দুটি নালী কেটে দেয়া। এ নালীগুলে কাটা হয়ে গেলেই পশু জবেহ বিশুদ্ধ হয়ে যায়।

ছুরি চালিয়ে জবাই করে যে দোয়াটি পড়তে হবে-

اَللَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

দুআ না জানলেও কোরবানি হয়ে যাবে। তাহলে শুধু এ অংশটি পড়লেও হবে।

بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

বান্দার ইচ্ছা, অভিপ্রায় ও একান্ত বিশুদ্ধ নিয়তের মাধ্যমে তাকওয়ার প্রস্রবন পৌঁছে রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা আমাদের নেক আমলকে কবূল করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *