পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করেছে তালেবান। তালেবান কাবুলে প্রবেশ করার পর দেশটির বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে।
আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে হবেন? তা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় চলছে নানান কল্পনা-জল্পনা।
অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান হিসেবে প্রথমেই আসছে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও জার্মানিতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আলী আহমাদ জালালির নাম।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়, তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
এর আগে শনিবার (১৪ আগস্ট) রাতে আফগানিস্তানের উত্তরের মাজার-ই-শরিফ দখলের পর থেকেই কাবুলের পতন ঘণ্টা বাজতে শুরু করে। আর আজ রোববার (১৫ আগস্ট) সকালে জালালাবাদ দখলের মাধ্যমে বর্তমান আফগান সরকারের চূড়ান্ত পতন শুরু হয়। এর পর তালেবান যোদ্ধারা দলে দলে রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেন।


