কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন আছে : মন্ত্রিপরিষদ সচিব

কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন আছে : মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলনকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, কোটা সংস্কারের প্রজ্ঞাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং নারী কোটার বিষয়ে একটি সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। তবে আমি এখনও কোনও কাগজপত্র পাইনি। হয়তো কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবো। অবিলম্বে এই প্রজ্ঞাপন জারি কার্যকর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *