কোভ্যাক্সের ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

কোভ্যাক্সের ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে খুব শিগগিরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ টিকা পাচ্ছে বাংলাদেশ।

শুক্রবার (১১ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কোভ্যাক্সের কর্মসূচির আওতায় আমরা খুব শিগগিরই ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি।

তবে কবে নাগাদ এই টিকা দেশে এসে পৌঁছাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায়।

গত মঙ্গলবার (৮ জুন) মন্ত্রী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রও এই টিকা পাঠাবে বলেছে।

জানুয়ারি মাসের শেষ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার শুরু হয় বাংলাদেশে। কিন্তু ভারতের প্রতিশ্রুতি অনুযায়ী টিকা বাংলাদেশে না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। তাই এখন বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

ভারতের টিকা নিয়ে সংকট শুরু হওয়ার পর বাংলাদেশ রাশিয়ার টিকা স্পুটনিক ভি ও চীনের দুটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *