কোমোরোসের প্রেসিডেন্টকে ছুরিকাঘাত

কোমোরোসের প্রেসিডেন্টকে ছুরিকাঘাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) হামলায় আহত হয়েছেন। দেশটির সরকার ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিনটি সূত্র জানিয়েছে, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তিনি সামান্য আহত হয়েছেন।

সরকারি মুখপাত্র ফাতিমা আহমাদেল বলেন, রাষ্ট্রপ্রধান রাজধানী মোরোনির উপকণ্ঠে একটি এলাকা সালিমানি-ইতসান্দ্রায় হামলার শিকার হয়েছেন আলহামদুলিল্লাহ তিনি বিপদমুক্ত।

দেশটির প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, প্রেসিডেন্ট আজালি আসুমানি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার সময় ছুরিকাঘাতে সামান্য আহত হন। সূত্রটি বলেছে, তার আঘাত গুরুতর নয়। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠ আরও দুটি সূত্র নিশ্চিত করেছে যে হামলার সময় প্রেসিডেন্ট সামান্য আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি দ্বিতীয় সূত্র বলেছে, প্রেসিডেন্ট যথাযথ সেবা পেয়েছেন। তিনি বিপদমুক্ত। সূত্রটি যোগ করেছে যে আক্রমণকারী একজন তরুণ অ্যাকটিভ-ডিউটি জেন্ডারমে যিনি ২০২২ সালে নিয়োগ পান।

৬৫ বছর বয়সী আজালি একজন সাবেক সামরিক শাসক। তিনি ১৯৯৯ সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্যাপক বিক্ষোভের পর একটি বিতর্কিত ভোটের পর তিনি পুননির্বাচিন হন। তার বিরুদ্ধে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের অভিযোগ রয়েছে।

সূত্র: এএফপি

Related Articles