কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন শেবাগ

কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন শেবাগ

স্পোর্ট স ডেস্ক ● বিদেশের মাটিতে টিম ইন্ডিয়া বিপর্যস্ত হওয়ায় বিরাট কোহলির দল নির্বাচন এবং নেতৃত্বের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। অধিনায়ক কোহলি সম্পর্কে প্রশ্ন তুলেছেন গ্রাহাম স্মিথের মতো সাবেক প্রোটিয়া অধিনায়ক।
এবার বিরাট কোহলির অধিনায়কত্বের ভুল নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। তার দাবি, দলে এমন কোনো ক্রিকেটার নেই যে মাঠের মধ্যে বিরাটকে তার ভুলগুলো দেখিয়ে দিতে পারে।

ইন্ডিয়া টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘প্রত্যেকটি দলেই চার-পাঁচজন এমন ক্রিকেটার আছে যারা অধিনায়ককে পরামর্শ দিতে পারে। কিন্তু বর্তমান ভারতীয় দলে আমি সেরকম কোনো ক্রিকেটারকে দেখতে পাই না’।

দল নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ড্রেসিংরুমেও এমন কোনো খেলোয়াড় নেই যে কোহলির দল নির্বাচনের সিদ্ধান্তকে বদলাতে পারে’।
শেবাগের ভাষ্য, বিরাট যে কোনো পরিস্থিতিতে ভালো পারফর্ম করার ক্ষমতা রাখে। এই একই জিনিস সে চাইছে দলের অন্যদের কাছ থেকেও। কিন্তু কোহলি যে পর্যায় পৌঁছেছে সেই জায়গায় দলের অন্যদের নিয়ে যেতে এখনও অনেক সময় লাগবে। এই মাত্রাতিরিক্ত প্রত্যাশাও কোহলির অধিনায়কত্বে প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *