ক্রাইস্টচার্চে হামলায় আল্লামা মাসঊদের তীব্র নিন্দা

ক্রাইস্টচার্চে হামলায় আল্লামা মাসঊদের তীব্র নিন্দা

ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা

সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লাম ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, যে সন্ত্রাসী সে কেবলই একজন সন্ত্রাসী। তার কোনো ধর্ম বা মতাদর্শ নেই।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, পবিত্র স্থান মসজিদ, শান্তির সূতিকাগার মসজিদে হামলার মাধ্যমে বর্ণবাদকে উসকে দেওয়া হচ্ছে। মসজিদে আগমনকারীরা সবসময় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। দুঃখ ও পরিতাপের বিষয় হলো, এই মসজিদকেই বেছে নিয়েছে সন্ত্রাসীরা হামলার জন্য।

সন্ত্রাসীদের হামলায় পবিত্র মসজিদে ৪৯ জন শহীদ হওয়ার ঘটনায় সঠিক তদন্ত করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নতুনভাবে আন্তর্জাতিক মহলকে ভাবতে হবে জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। বিশ^কে এ বিষয়ে আরও সচেতন ও অগ্রসর ভূমিকা পালন করতে হবে।

১৫ মার্চ ২০১৯ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লাম ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

শুক্রবার বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সমবেদনাও জানান ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে এলোপাতাড়ি হামলায় প্রমাণিত হলো, সন্ত্রাসবাদের জন্য কোনো নির্ধারিত ধর্ম বা জনগোষ্ঠীকে দায়ী করা যাবে না। প্রকৃতঅর্থে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী বা জঙ্গিবাদি।

প্রবাসী ও নিউজিল্যান্ডের স্থানীয় মুসলমানদের প্রতি ধৈর্য ও সহনশীল আচরণের আহ্বান জানিয়ে শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লাম ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, উগ্রবাদিদের সঙ্গে উগ্রতা দিয়ে নয় ভালোবাসা দিয়ে আমরা ইসলামকে বিজয়ী করতে চাই। ইসলাম সবসময় শান্তির প্রতি, সম্প্রীতির প্রতি আহ্বান জানায়। ইসলামে যেমন উগ্রতা নেই, তেমনি সন্ত্রাসবাদিতার কোনো লেশমাত্র নেই। সন্ত্রাসের জন্য, জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য, বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টির জন্য একটা চিহ্নিত শক্তি ইসলামের লেভেলকে ব্যবহারের অপচেষ্টা করেছে মাত্র। তারা বিশে^র কাছে ফাসাদী হিসেবেই পরিচিতি পেয়েছে। আজকের খ্রিষ্টান, বৌদ্ধ ও কোথাও কোথাও হিন্দু উগ্রবাদিরাও মুসলিম নিধনে সন্ত্রাসবাদ করছে। একদিন এরা ইসলামের সৌন্দর্যের কাছে পরাজিত হবে ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *