ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে। এই জয় বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এই জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ক্রিকেট বোর্ডের সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রীও আশাপ্রকাশ করেছেন।

ফ্লোরিডার লডারহিলে সোমবার সিরিজের শেষ ম্যাচের জয় পরাজয় বৃষ্টির কারণে নির্ধারিত হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। তাতে ১৯ রানের জয় পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

বাংলাদেশের এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। আগের সিরিজ জয়টি ছিল ২০১২ সালে আয়ারল্যান্ডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *