ক্ষতিগ্রস্ত কৃষকদের ১৩৭ কোটি টাকার সহায়তা

ক্ষতিগ্রস্ত কৃষকদের ১৩৭ কোটি টাকার সহায়তা

নিজস্ব প্রতিবেদক • বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪ জেলার ৭ লাথ ৭৬ হাজার ২০২ জন কৃষককে ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার পুনর্বাসন সহায়তা দেবে সরকার। এর মধ্যে হাওরের ৬ জেলায় বোরো আবাদে এবং উত্তর-মধ্যাঞ্চলে গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, খেসারী ও বোরো ধান আবাদে কৃষকরা সহায়তা হিসেবে বীজ, রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) ও নগদ সহায়তা পাবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের ৬টি জেলা এবং দেশের উত্তর-মধ্যাঞ্চলের ১৮ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি পুনর্বাসন সহায়তা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *